• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

তবু তার পিছু টান — রাহুল রাজ

Dev Farhad / ৬৪৩৩ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

তবু তার পিছু টান

— রাহুল রাজ

উড়ে যাবে পাখি, ছেড়ে যাবে ঘর
পুড়ে যাবে পোড়া মন।
তবু এ বাঁধন, থাকে যতক্ষণ
আশায় ভাসায় তরি।
এক মনে আজ, দু’মনের বাস
কারে ছাড়ি, কারে ধরি।

খুঁড়ে দেখি বুকে-
জুড়ে সুখে দুখে-
দু’টি প্রাণ কথা কয়।
মুড়ে রাখি প্রেমে
যদি যায় থেমে-
খুনসুটি পরাজয়।

কত মন পোড়ে, কত গোপনে
ক’জনে রাখে খোঁজ।
সাদা কালো চোখে কত জল ঝরে
কত মন ভাঙ্গে রোজ।

কেউ নিজে পুড়ে, অন্যরে পোড়ায়
কেউ নিজে পেয়ে ব্যথা, অন্যরে কাঁদায়।
এও এক প্রেম, এও এক মায়া-
সমুখে যে মুখ, তাতে কার ছায়া?

কেউ দুখে হাসে, কেউ সুখে কাঁদে
পেয়ে কুল কেউ-
তবু জলে ভাসে-
গোপন প্রেমের ফাঁদে।

প্রশ্ন যত, উত্তর তত
তবু মান অভিমান।
স্মৃতি কত, দেয় ক্ষত
তবু তার পিছু টান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর