• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

সরিষাবাড়ীতে ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারালেন এক নারী।

Dev Farhad / ৮৬৪৯ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

সরিষাবাড়ীতে ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারালেন এক নারীর
মোঃ খোরশেদ আলম চিশতী জামালপুর থেকে ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনেকাটা পড়ে নার্গিস আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলস্টেশনের উত্তরে এ ঘটনা ঘটে। নার্গিস ওই ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকার ভ্যানচালক জুলহাসের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে তারাকান্দি থেকে জিএম লোকাল ট্রেন ঢাকা যাচ্ছিল।
এসময় নার্গিস আক্তার তার গৃহপালিত ছাগল তাড়াতে গিয়ে ট্রেনেকাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তারাকান্দি ওসি তদন্ত  কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দি পুলিশ  তদন্ত কেন্দ্রের
পুলিশ পরিদর্শক (আইসি) সরোয়ার হোসেন মুঠোফোন বলেন, বুধবার সকালে ট্রেনেকাটা পরে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর