• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকের মৃত্যু 

Dev Farhad / ৭৯৯৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকের মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গিয়েছে।
বৃহস্পতিবার (১৫জুন) দুপুর ২টা ৩০মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মনিরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গোলাম রব্বানী নাদিম নিউজ পোর্টাল বাংলানিউজের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে
বাড়ি ফেরার সময় বকশিগঞ্জ উপজেলার পাথাটির এলাকায় ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে ১০-১২ জন দুর্বৃত্তরা গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় তারা।
স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত অভিযোগ করে বলেন, বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন আমার বাবার ওপর এ হামলা চালিয়েছে। বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় নিহত হয় আমার বাবা। আমি আমার বাবার উপর হামলাকারী সন্ত্রাসীদের ফাঁসি চাই ।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক নাদিমের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ৩জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটক করতে পুলিশের পাঁচটি টিম কাজ করছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর