• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

শিক্ষামন্ত্রী সাথে আলোচনা সফল হয়েছেঃ শাবিপ্রবি শিক্ষার্থীর প্রতিনিধি দল

Dev Farhad / ৮৮৩৪ Time View
Update : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

শিক্ষামন্ত্রী সাথে আলোচনা সফল হয়েছে ঃ শাবিপ্রবি শিক্ষার্থীর প্রতিনিধি দল
আবুল কাশেম রুমন,সিলেট:  শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা সফল হয়েছে। এমন কথা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্রেসব্রিফিংয়ে তারা এ ঘোষণা দিয়েছেন। তবে আন্দোলন চলবে কি না, সে ব্যাপারে তারা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে শনিবার (১২ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় আবারও প্রেসব্রিফিং করে তাদের সিদ্ধান্ত জানাবেন।
শাবির ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিনের পদত্যাগের এক দফা দাবির  প্রেক্ষিতে প্রায় এক মাস ধরে চলমান আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের সাথে কথা বলতে শুক্রবার সকালে সিলেট এসে পৌঁছান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি দুপুর আড়াইটা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টার ম্যারাথন বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ জন প্রতিনিধি সাথে। বৈঠকে শাবি ভিসির পদত্যাগসহ শিক্ষার্থীদের ৭দফা দাবি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এরপর শিক্ষামন্ত্রী জানিয়ে ছিলেন ভালো আলোচনা হয়েছে। তাদের সব দাবি পূরণযোগ্য কেবল ভিসির পদত্যাগের বিষয়টি ছাড়া। সেটির এখতিয়ার কেবলমাত্র রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় উপাচার্যের।
রাত ৯টায় শিক্ষার্থীদের প্রেসব্রিফিংয়েও তারা একই কথা বলেছেন। আলোচনা সফল হয়েছে। আর শিক্ষামন্ত্রী আচার্যকে ভিসির ব্যাপারে তাদের অসন্তোষের কথা জানানোর আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর