• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

শাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে টানা তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শিক্ষামন্ত্রীর

Dev Farhad / ৭৯৮০৪ Time View
Update : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

শাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে টানা তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শিক্ষামন্ত্রীর
আবুল কাশেম রুমন,সিলেট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এ সময় শিক্ষার্থীরা ৭টি দাবি তুলে ধরেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে এই আলোচনা চলে। টানা তিন ঘণ্টা রুদ্ধদ্বার এ আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষামন্ত্রী।
এ সময় ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে একটি ভালো আলোচনা হয়েছে। তাদের দাবি শিক্ষা ও শিক্ষকতার মান, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সার্বিক পরিবেশ কীভাবে সুন্দর রাখাসহ শিক্ষার্থীরা বেশ কয়েকটি প্রস্তাব করেছেন। আমরা তাদের প্রস্তাব গুরুত্ব সহকারে শুনেছি। ইতোমধ্যে তাদের কিছু দাবি পূরণ হয়েছে। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক।
ডা. দীপু মনি আরো বলেন, উপাচার্যের অপসারণের দাবি আমরা শুনেছি। এ বিষয়ে আচার্য্যকে জানানো হবে তিনি পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস আহমেদ তুহিন উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছে, মুহাইমিনুল বাশার রাজ (ফিজিক্স), ইয়াসির সরকার (ফিজিক্স),নাফিসা আনজুম (লোকপ্রশাসন),সাব্বির আহমেদ (লোকপ্রশাসন),আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি),সাবরিনা শাহরিন রশীদ (ফিজিক্স),সুদীপ্ত ভাস্কর(ফিজিক্স),শাহরিয়ার আবেদীন (ফিজিক্স),আমেনা বেগম(সিভিল), মীর রানা (অর্থনীতি),জাহিদুল ইসলাম অপূর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর