• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

শারীরিক প্রতিবন্ধী আকলিমার বিয়ে, অভিভাবক হলেন জামালপুর পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু-

Dev Farhad / ২০৩ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

শারীরিক প্রতিবন্ধী আকলিমার বিয়ে, অভিভাবক হলেন জামালপুর পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় স্টাফ রিপোর্টার।

অদ্য ২৭.০২.২০২৩ ইং তারিখ রোজ সোমবার দুপুরে শারীরিক প্রতিবন্ধী আকলিমার বিয়ে দিয়ে অভিভাবক হলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।

হামাগুঁড়ি দিয়ে কষ্ট করে জামালপুর পৌরসভার দুতলায় মেয়র মহোদয় এর কাছে আসেন শারিরীক প্রতিবন্ধী আকলিমা আক্তার ।

মেয়র মহোদয়কে আকলিমা জানান মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি সেই সাথে ভালো রেজাল্টও করছি। কম্পিউটার প্রশিক্ষণ নিছি। আমি কি পরিবারের বোঝা হয়েই থাকবো আজীবন। হামাগুঁড়ি দিয়ে অফিসের সিঁড়ি বেয়ে উঠেও চাকরি করতে পারব। আমাকে একটা চাকরি দেন। আমি বাঁচতে চাই। পরিবারের হাল ধরতে চাই। শারীরিক প্রতিবন্ধিত্বকে জয় করে উচ্চশিক্ষা লাভ করেও বেকার মেধাবী আকলিমা আক্তার এভাবেই জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু এর নিকট আকুতি জানায় একটা চাকরির জন্য।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু আকলিমার কথা শুনে সাথে সাথেই জামালপুর পৌরসভায় কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেন ও যোগদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এরপর চাকরী জীবন শুরু হয় আকলিমার। ভাগ্যের পরিবর্তন ঘটা শুরু করে।

শারীরিক প্রতিবন্ধী সেই আকলিমার সোমবার দুপুরে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে।

জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বিয়ের দায়িত্ব থেকে শুরু করে নতুন এই জীবনের সকল অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন।

এসময় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু বলেন, মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই মেয়র হয়েছি । প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের অবহেলার কোন সুযোগ নেই। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করেছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-সম্পদ। আকলিমাকে চাকরী দিয়েছিলাম। সে এখন সমাজের বুঝা নয়। আজ ধূমধাম করে আকলিমার বিয়ের আয়োজন করা হয়েছে। সেই সাথে আকলিমার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছি। তিনি তাদের দুজনের দাম্পত্য জীবনের শুভ কামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর