• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

রাতের আঁধারে রাবিশ দিয়ে সড়ক সংস্কারের অভিযোগকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ

Riaz Uddin Rana / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মো. হাবিবুর রহমান, মুরাদনগর।

রাতের আধারে নিম্ন মানের রাবিশ ইট দিয়ে প্রায় কোটি টাকার ব্যয়ে সড়ক সংস্কার কাজ করার ঘটনা ঘটেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিএন্ডবি-বাইড়া সড়কের সংস্কার কাজে ঘটেছে এই তুঘলকি কান্ড। এ ঘটনায় এলাকায় চলছে ব্যাপক সমালোচনা। এরই মধ্যে সড়কের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সিএন্ডবি থেকে বাইড়া সড়কের ১২শত মিটার অংশের সংস্কার কাজ পায় এসএস ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যায় হবে আশি লক্ষ টাকা। প্রায় কোটি টাকা ব্যায়ে সংস্কার হতে যাওয়া এই সড়কটিতে গত দুই তিনদিন ধরে রাতের আধারে নিম্নমানের মাটি মিশ্রিত রাবিশ ইট দিয়ে রাস্তা মেকাডমের কাজ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে এলাকায় জনসাধারণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবকরা নিম্নমানের এসব সামগ্রী নিয়ে ফেসবুকে ছবি এবং ভিডিও আপলোড করে প্রতিবাদ জানায়।
স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে ঠিকাদারের লোকজন নিম্নমানের মাটি মিশ্রিত রাবিশ ইট দিয়ে রাস্তার কাজ করছে। কাজের অনুপযোগী মালামাল ব্যবহারের কারনেই তারা রাতের অন্ধকারে কাজ করে। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তায় রাবিশ দিয়ে কাজ করে গেছে। এ সড়কে চলাচলকারী অটোরিক্সা চালক এবং যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব পচাঁ জিনিস দিয়ে রাস্তার কাজ করার চেয়ে না করা ভাল। এই সড়ক একমাসও টিকবে না।
গুরুতর এ অনিয়মের ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনালের কর্ণধার শামীম হোসেন বলেন, কাজটি আমার লাইসেন্সে হলেও মূলত কাজটি করছেন ঠিকাদার রফিকুল ইসলাম। আমি বিষয়টি জেনেছি, এসব মালামাল সরিয়ে ভাল মালামাল দিয়ে কাজ করা হবে।
উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী বলেন, ওই রাস্তায় লোক পাঠিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে রাবিশ গুলো সরিয়ে নিতে বলা হয়েছে। না সরালে ঠিকাদারী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর