• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Dev Farhad / ৮২৮৫ Time View
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী : এসএম আজিজুল হাকিম   (শিমুল) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণ ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান আগামীকাল মঙ্গলবার ২২  শে আগস্ট সকাল সোয়া ১০ টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৩ বিমানে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর স্থানীয় সময় রাত ৮ টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও আর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে আনুষ্ঠানিকতার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর কালীন আবাসস্থল হোটেল রেডিসন ব্লু স্যান্ডটনে  যাবেন। দক্ষিণ আফ্রিকা ব্রিকসের এই শীর্ষ সম্মেলনটির আয়োজন করেছে, ব্রিকসের সদস্য দেশগুলো হলো ব্রাজিল,রাশিয়া,ভারত,চীন,ও  দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, সিরিল রামাফোসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুরা দ্য সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি শীর্ষ সম্মেলনে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে। কোভিড ১৯ মহামারী এর কারনে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর আয়োজিত এটি প্রথম ব্রিকস সম্মেলন হতে যাচ্ছে। ২৩ আগস্ট রেডিসন ব্লু হোটেল এন্ড কনভেনশন সেন্টারে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ট্রেড এন্ড বিজনেস সামিট শীর্ষক এক আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ( বিডা) যৌথভাবে এটি আয়োজন করেছে। একই দিন বেলা ১২:৩০ মিনিটে তিনি প্যালেস অব রেসিডেন্সের রিভোনিয়া ৭ম তলায় আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতদের নিয়ে দূত  সম্মেলনে বক্তব্য রাখবেন। বিকেলে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় শেখ হাসিনা জোহাসেনবার্গের গ্যালাঘের এস্টেটে ব্রিকসের বর্তমান চেয়ার ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আয়োজন একটি সংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দিবেন। প্রধানমন্ত্রী ২৪ আগস্ট ব্রিকস- ফ্রেন্ডস অব ব্রিকস লির্ডাস ডায়লগ ( ব্রিকস – আফ্রিকা আউটরিচ এন্ড দ্য ব্রিকস প্লাস ডায়লগ)  এ নিউ  ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তৃতা দিবেন। সকাল ৯ টায় ৭০ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ স্যান্ড স্ট্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি শুরু হবে ব্রিকস সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিবেন। আগামী ২৬শে আগস্ট স্থানীয় সময় দুপুর ১ টা  ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ( ইকে ৭৬২) বিমানে জোহানেস বার্গের ও আর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর ২৭শে আগস্ট সকাল ৮ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর