• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

বিদ্যুতের অভাবে ভয়াবহ পানি সংকটে দক্ষিণ আফ্রিকা

Dev Farhad / ২৭৮ Time View
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

কয়েক মাস ধরেই ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার দেশটি পড়েছে পানি সংকটের মুখে। জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির কয়েকটি অঞ্চলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে তাদের সংকটের তালিকায় যুক্ত হয়েছে পানি।

প্রাদেশিক পানি সরবরাহ প্রতিষ্ঠান র‌্যান্ড ওয়াটার চলতি সপ্তাহে জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ না থাকায় পাম্প স্টেশনে পানি তোলা যাচ্ছে না। এর ফলে জোহানেসবার্গ এবং প্রিটোরিয়ার কিছু অংশে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

থমাস মাবাসা নামের একজন রেলকর্মী জানিয়েছেন, তিনি কর্মস্থলে গোসল সেরে নেন। কিন্তু তার সন্তানরা বাড়িতে গোসল করতে পারছে না। তাদেরকে গোসল না করেই স্কুলে যেতে হচ্ছে।

এই পরিস্থিতির প্রতিবাদে রাজধানীর উত্তরে সোশাংগুভে শহরে রাস্তায় নেমেছেন বাসিন্দারা। বিক্ষোভকারীরা পাথর ও বর্জ্য দিয়ে রাস্তা অবরোধ করেছিলেন।

মাবাসা বলেন, কখনও কখনও মধ্যরাতে পর্যন্ত বসে থাকি পানির আশায়, যাতে পানি চলে যাওয়ার আগেই বাচ্চারা গোসল সেরে নিতে পারে।

আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত অর্থনীতির দেশটি গত বছরে রেকর্ড বিদ্যুতের ঘাটতির কারণে পঙ্গু হয়ে গেছে। কারণ দেশটির বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান এসকম ঋণের ভারে জর্জরিত। অর্থ সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল ও কয়লা কিনতে পারছে না প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর