• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

বরুড়ায় কশামী নবজাগরণ যুব সংঘ এর আনুষ্ঠানিক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Dev Farhad / ৬১৭ Time View
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩

বরুড়ায় কশামী নবজাগরণ যুব সংঘ এর আনুষ্ঠানিক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠি
রিয়াজ উদ্দিন রানাঃ কুমিল্লার বরুড়ায় শুক্রবার সকাল আটটায় সৌদিয়া হোটেলের ২য় তলায় “সমাজ পরিবর্তনের শুরুটা হোক আমাদের হাত ধরে” এই স্লোগানকে সামনে রেখে কশামী নবজাগরণ যুব সংঘের আনুষ্ঠানিক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ সামছুল হক মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আলী হোসেন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রানা, বরুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান প্রমূখ। কশামী নবজাগরণ যুব সংঘের আনুষ্ঠানিক পদযাত্রায় নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূঁইয়া। উক্ত কমিটিতে সভাপতি রবিউল ইসলাম ( সোহাগ মোল্লা), সহ-সভাপতি ইমাম হোসেন তারেক, আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ( তানভীর), সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, অর্থ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ সিয়াম হোসেন, প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, সদস্য মোঃ রায়হান জামিল, মোঃ নাজমুল হাসান, মোঃ মহসিন হোসাইন, মোঃ নোমান, মোঃ মফিজ, মোঃ আক্তার হোসেন, মোঃ নুরুজ্জামান, মোঃ আজহারুল ইসলাম সালমান, মোঃ মোজাম্মেল হক। নবগঠিত কমিটির সভাপতি রবিউল ইসলাম ( সোহাগ মোল্লা) বলেন, আমাদের কশামী গ্রামের মানুষদের মধ্যে অবহেলিত যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাব। আর যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ করা হবে। সংগঠনের জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর