• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক

বরুড়া মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর

বরুড়া মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর।

Dev Farhad / ১০৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বরুড়া মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর

কুমিল্লা থেকে হুমায়ুন চৌধুরী :

কুমিল্লা (দক্ষিণ), ৭ ডিসেম্বর, ২০২৩ : জেলার বরুড়া মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর ।১৯৭১ সালের এদিনে বরুড়া
পাকিস্তানী হানাদার বাহিনীর রাহুর গ্রাস থেকে মুক্ত হয়। দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীসহ সর্বস্তরের জনগণের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বরুড়া। মুক্ত হয় বরুড়া । ১৯৭১ সালের ৬ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সাড়াশী আক্রমণে পাক সেনারা তাদের ক্যাম্প গুটিয়ে বরুড়া ছেড়ে যেতে বাধ্য হয় বলে জানান তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক নূরুল ইসলাম মিলন। রাতের মধ্যে বরুড়া ঘাটিতে অবস্থানরত পাকিস্তানী সেনা মুক্ত হয়। এদিন ভোরে মুক্তিসেনারা বরুড়ার বিভিন্ন এলাকা দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করে। তখন বরুড়ায় জনতার ঢল নামে। বরুড়ার আপামর জনগণ সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়। পরে এদিন বিকেলে বরুড়রায় বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আজ বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ৯টায় সর্বস্তরের জনতার উপস্থিতিতে উপজেলা কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর