• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

News Room / ১৫৯ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

রিয়াজ উদ্দিন রানাঃ কুমিল্লার বরুড়ায় পৌরসভার শুশুন্ডা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ই এপ্রিল সন্ধ্যা ৬টায় গাছ কাটা নিয়ে এ ঘটনা ঘঠে। অভিযোগ সূত্রে জানা যায়, শুশুন্ডা গ্রামের মোঃ শাহজাহানের বড় ছেলে মোঃ শাখাওয়াতের ঘরের সামনে তার ভাতিজি আয়েশা গাছের চারা দা দিয়ে কাটাতে দেখে স্ত্রী লাভলী আক্তার। দেখার পরে লাভলী আয়েশাকে নিষেধ করলে দেবর নাঈমুল ইসলাম ও তাহার স্ত্রী শারমিন আক্তার এসে লাভলীকে অকথ্য ভাষায় গালাগালি করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাঈমুল ইসলাম শাখাওয়াতের ঘরের সামনে থাকা ৭/৮ টি চারা গাছ কেটে ফেলে। এতে লাভলী আক্তার বাঁধা দিতে গেলে আরও ক্ষিপ্ত হয়ে লাভলীর উপর নাঈমুল ইসলাম ও শারমিন আক্তার তার শরীরের বিভিন্ন জায়গায় মারধর করেন। এ ব্যাপারে লাভলী আক্তার বলেন, যেকোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাঈমুল ইসলাম ও তার স্ত্রী শারমিন আক্তার আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি প্রদান করে এবং গায়ে হাত তুলে। পূর্বেও নাঈমুল ইসলাম আমার ঘর ভেঙে ফেলছে। আমি তার মেয়েকে গাছের চারা কাটতে নিষেধ করায় আমাকে মারধর করে এবং ঘরের সামনে থাকা সব চারা গাছ কেটে ফেলে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার দাবি জানাচ্ছি। অভিযোগ সূত্রে নাঈমুল ইসলাম ও শারমিন আক্তার এর নিকট জানতে চাইলে, তারা গাছ কাটার বিষয়ে স্বীকার করেন এবং মারধর করেননি বলে জানান। নাঈমুল ইসলাম আরও বলেন, পূর্বে সে ঘর ভেঙে ফেলার কারনে সালিশে তার বিচার হয়েছে। এ বিষয়ে নাঈমুল ইসলামের পিতা মোঃ শাহজাহান বলেন, ঘটনার সময় আমি মসজিদে ছিলাম। গাছ কাটার অভিযোগ সত্য। পূর্বে নাঈমুল ইসলাম ঘর ভেঙে ফেলার কারনে আমি ৫ হাজার টাকা দিয়ে শাখাওয়াতের ঘর ঠিক করে দিছি। উক্ত অভিযোগের বিষয়ে পহেলা মে বরুড়া থানায় লাভলী আক্তার একটি অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর