• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরুড়ায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

News Room / ৩৭ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বিল্লাল হোসেন, বরুড়া:
বরুড়ায় গতকাল মঙ্গলবার সকালে শিলমুড়ি উত্তর ইউনিয়নের ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মনিরুজ্জামান মনির, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার সূত্র, সিনিয়র শিক্ষক রবি উল্লাহ, মোঃ জাকির হোসেন, অভিভাবকদের মধ্যে মোঃ আবু তাহের ভূঁইয়া, কণিকা ভৌমিক প্রমূখ। এসময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মায়েদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। সন্তানদের পড়াশোনার প্রতি খেয়াল রাখতে হবে। তাদের পড়াশোনার কোন ব্যঘাত যাতে না হয় সেদিকে নজর রাখবেন। বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি হওয়ায় কারণে ছাত্রীরা বিদ্যালয়ের পড়ালেখা থেকে ঝড়ে পড়ছে এবং বাল্য বিবাহ না দেওয়ার জন্য মায়েদের প্রতি অনুরোধ জানান। বিদ্যালয়ে আসা যাওয়ার সময় শিক্ষার্থীদেরা ইভটিজিং করলে দ্রুত বিদ্যালয়ের কতৃপক্ষকে জানাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর