• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 

Dev Farhad / ৮৮৫৬ Time View
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মো. আলমগীর, জামালপুর।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বর্তমান সিইসিকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা।
শুক্রবার (১৬ জুন) বিকেলে শহরের দয়াময়ী মোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহাম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালেহ আহমাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি এইচ এম আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুলাহ আল মাসউদ প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর উপর হামলা করা হয়। বর্তমান সিইসি এর কোন ব্যবস্থা নেয়নি।  অবিলম্বে সিইসিকে পদত্যাগ করতে হবে।
তারা আরও বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনই অবাধ, সুষ্ঠু সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সরকার পতনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নেতারা।
এসময় জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর