• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেসিসিআই’র আলোচনা ও দোয়া মাহফিল

Dev Farhad / ৩৪৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
জেসিসিআই’র আলোচনা ও দোয়া মাহফিল
মো. আলমগীর, জামালপুর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে নগদ অর্থ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০আগস্ট) বিকেলে মধুপুর রোডস্থ জেসিসিআই’র ভবনে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এফবিসিসিআই’র পরিচালক, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি’র সভাপতিত্বে ও জেসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেসিসিআই’র সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ, পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, পরিচালক এস এম হুসাইন কবীর শাহীন, পরিচালক আব্দুল আহাদ স্বাধীন, পরিচালক মো. রকিবুল করিম ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল প্রমুখ।
এসময় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজি মো. নজরুল ইসলাম, পরিচালক সুবির বসাক, পরিচালক ফখরুজ্জামান আকন্দ লিটন, পরিচালক ইউসুফ আলী, পরিচালক রফিকুল ইসলাম লিটন, পরিচালক সিদ্দিকুর রহমানসহ চেম্বারের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীর উপর বক্তব্য রাখেন। পরে ১০০ জনের মাঝে গাছের চারা বিতরণসহ নগদ অর্থ সহায়তা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর