• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন কুমিল্লায় তারেক রহমানের পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরুড়ায় উচ্চ ফলনশীল ব্রিধান ১০৮ জাতের মাঠ দিবস

ফিলিস্তিনিদের জন্য হাসপাতাল তৈরি করছে মিশর

Dev Farhad / ৪৮২৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান ইসরায়েলি হামলার মধ্যে মিশর গাজা উপত্যকার সীমান্তের কাছে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করছে মিশর।

মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল-আহরাম বলেছে, উত্তর সিনাইয়ের স্বাস্থ্য অধিদপ্তর মিশরে আহত ফিলিস্তিনিদের জন্য একটি ফিল্ড হাসপাতাল তৈরির করা হচ্ছে।

 

উত্তর সিনাই গভর্নরেটের সেক্রেটারি-জেনারেল ওসামা আল-গন্দুর বলেছেন, আহত ফিলিস্তিনিদের মিশরে প্রবেশের অনুমতি দেওয়া হলে তাদের স্বাস্থ্য সুবিধা দিতে প্রস্তুত রয়েছেন তারা।

আল-আহরামের বরাত দিয়ে তিনি বলেন, শেখ জুয়েদ এবং আরিশ শহরে (সিনাইয়ে) আহতদের সঙ্গে যারা আছেন তাদের থাকার জন্য তিনটি স্থান বরাদ্দ করা হয়েছে।

 

ফিল্ড হাসপাতালটিতে শেষ মুহূর্তের কাজ করা হচ্ছে।

 

গত ১৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচশ লোকের প্রাণ হারায়।

এর পরে গত ২০ অক্টোবর ফোনে আল-কুদস হাসপাতাল পরিচালককে এক ইসরায়েলি সেনা হুঁশিয়ারি দেন, ‘যদি হাসপাতাল খালি না করো, তাহলে (করুণ) পরিণতি ভোগ করতে হবে’।

 

গাজায় টানা ২৫ দিনের ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর মধ্যে ৩ হাজার ৫৪২ শিশু ও ২ হাজার ১৮৭ জন নারী। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩০ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর