• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরুড়ায় উচ্চ ফলনশীল ব্রিধান ১০৮ জাতের মাঠ দিবস বরুড়া উপজেলা প্রেসক্লাবের টানা চারবার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নিউজ অল বাংলাদেশ ২৪ এর সম্পাদক রিয়াজ উদ্দিন রানা টানা চারবার বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রিয়াজ উদ্দিন রানা বরুড়া উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত কুমিল্লার লাকসামে নিম্নমানের ত্রাণ সামগ্রী ফেরত দিলেন এমপি আবুল কালাম বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

News Room / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ওমর ফারুক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগামী ১৬ মে লাকসামে পথসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার আয়োজিত
লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুবনেতা ও সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী। এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাঠোয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুরু উল্লাহ রায়হান এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশুসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর লাকসাম আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পথসভাকে সফল করতে সাংগঠনিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পথসভা সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর