• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাবরের

Riaz Uddin Rana / ১৫০ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪
বাবর আজম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এর মাধ্যমে তিনি এতদিনের সর্বোচ্চ রানের রেকর্ড দখলকারী বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন।

ভারতের অভিজ্ঞ এই ব্যাটারকে গত দুই বছরে জাতীয় দলেত জার্সিতে খুব বেশি টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি। তবে এই সময়ে বেশ ধারবাহিক ছিলেন বাবর আজম। তাইতো এবার কোহলিকে ছাড়িয়ে সেই রেকর্ডটি নিজের করে নিলেন পাকিস্তান অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলির দখলে ১১০ ইনিংসে ৪ হাজার ৩৮ রান। গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামার আগে তার থেকে ১৬ রান কম ছিল বাবরের। বিশ্বকাপের সহযোগী আয়োজকদের বিপক্ষে ৪৩ বলে ৪৪ রান করেন তিনি। তাতে ছাড়িয়ে গেলেন কোহলিকে। ১১৩ ইনিংসে তার রান এখন ৪ হাজার ৬৭।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। বাবরের ৪৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে পাকিস্তান।

জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ঠিক ১৫৯ রানই তুলেছে যুক্তরাষ্ট্র। তাতে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে মোহাম্মদ আমিরের করা ওভার থেকে ১৮ রান নেয় স্বাগতিকরা। জবাবে ১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ফলে সুপার ওভারে জয় পায় যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর