• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মতবিনিময় সভা-

Dev Farhad / ২১৪ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মতবিনিময় সভা-

মোঃ খোরশেদ আলম,
স্টাফ রিপোর্টার, জামালপুর।

জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, অধ্যাপক মো. আব্দুল হামিদ, সোহরাব হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল খসরু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা শ্রমিকলীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিব রাব্বিসহ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দলীয় কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নেতৃত্বে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর