• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

জামালপুরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

Dev Farhad / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান প্রমুখ।
বক্তারা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মতো এমন একটি সুন্দর কাজের উদ্যােগ নেওয়ায় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের স্বার্থে দলের স্বার্থে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
দলীয় সূত্র জানায়, জামালপুর সদর উপজেলাসহ জেলার ৭উপজেলায় ২৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শেষ হবে।
অনুষ্ঠানে জেলা যুবলীগ, শহর যুবলীগ ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর