• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

Dev Farhad / ৮৬৪৪ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

জামালপুরে মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে আদর আলী (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১আগস্ট) সকাল ১০টার দিকে নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আদর আলী, সাজিমারা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আদর আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিদিনের মত সোমবার সকালে ঘুম থেকে না উঠলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা নিজ ঘরের ধর্নার সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তার স্ত্রী বাড়িতে ছিলেন না।
এবিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর