• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে বিলের পানিতে ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ 

Dev Farhad / ৫৯৬১ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

জামালপুরে বিলের পানিতে ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে গিয়ে সৌহার্দ্য (১৭) নামে এক শিক্ষার্থীর নিখোঁজের ২২ঘণ্টা পর মরদেহ ভেসে উঠেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করেছেন।
শনিবার (১৯আগষ্ট) দুপুর ২টার দিকে রৌমারী বিলে মরদেহটি ভেসে উঠে। গতকাল শুক্রবার (১৮আগস্ট) বিকালে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে নিখোঁজ হয় সেই শিক্ষার্থী।
নিখোঁজ সৌহার্দ্য মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি এলাকার অধ্যাপক শাহজাহানের ছোট ছেলে। তবে তাঁরা দীর্ঘদিন ধরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় থাকেন।
নিখোঁজ সৌহার্দ্য জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তাঁরা দুই ভাই ও দুই বোন তাদের মধ্যে সবার ছোট ছিলেন সৌহার্দ্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ সৌহার্দ্য ও তার ৪বন্ধু জামালপুর শহর থেকে মোটর সাইকেল দিয়ে রৌমারী বিলে ঘুরতে আসেন। বিলে ঘুরতে এসে গোসল করতে নামে এবং পানিতে ডুবে যাই। সাথে সাথেই তাঁর বন্ধুরা খুঁজতে শুরু করেন। পরে তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধারের অভিযান শুরু করে। পরে আজ শনিবার দুপুর ২টার দিকে রৌমারী বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সৌহার্দ্য নামের এক শিক্ষার্থী তাঁর বন্ধুদের সঙ্গে রৌমারী বিলে ঘুরতে এসে গোসল করার সময় পানিতে ডুবে যায়। আজ শনিবার দুপুর ২টার দিক তাঁর মরদেহ বিলে ভেসে উঠলে, ফায়ার সার্ভিসে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর