• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

জামালপুরে বজ্রপাতে কৃষকসহ ২গরুর মৃত্যু

Dev Farhad / ২৪১ Time View
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে বজ্রপাতে কৃষকসহ ২গরুর মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে বাছেদ শেখ (৪৬) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। তিনি পৌরসভার ভেঙ্গুড়া গ্রামের সাহাবুদ্দিন শেখের ছেলে। এছাড়াও হাসমত আলী বুদু মিয়া নামে এক  কৃষকের ২টি গরু মারা যায়।
রবিবার (২৪সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর পৌরসভার ভেঙ্গুড়া ও তেঘুরিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির অদূরে ধানখেত নিড়ানির কাজ করতে ছিল কৃষক বাছেদ শেখ। এ সময় আকস্মিকভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ বাজারের পাশে বজ্রপাতে তেঘুরিয়া এলাকার হাসমত আলী বুদু মিয়া নামে এক কৃষকের দুইটি গরু মারা যায়।
ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ বলেন, বজ্রপাতে বাছেদ শেখের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে
মোশারফগঞ্জ তেঘুরিয়া এলাকার কৃষক বুদু মিয়ার দুইটি গরুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর