• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

Dev Farhad / ৩৮৪৫ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

জামালপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফুল ইসলাম বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আবদুর রহমানের ছেলে।
জানা যায়, বগারচর গ্রামের মো. আশরাফুল ইসলাম সোমবার দুপুর ২টার দিকে তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন “শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য”। এরপরই বাড়ির পাশে একটি বেগুনের ক্ষেতে গিয়ে বিষপান করেন আশরাফুল ইসলাম।
এসময় বাড়ির লোকজন ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতি মূমুর্ষূ দেখে তাকে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে সেখানেই মারা যায় আশরাফুল ইসলাম।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, কি কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন, আবার বিষপান করেছেন তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর