• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

জামালপুরে ফারুক আহম্মেদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

Dev Farhad / ৪৮৪৯ Time View
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

জামালপুরে ফারুক আহম্মেদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরীর দ্রুত সুস্থতা এবং রোগ মুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি জিলহজ্ব আলী নাদুর ব্যাক্তিগত উদ্যোগে শনিবার রাতে মেডিকেল রোডরস্থ জেলা ডেকোরেটর মালিক সমিতির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি জিলহজ্ব আলী নাদুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-৩ স্বপ্না আক্তার লিপি, অ্যাডভোকেট লিটু ভৌমিক দুলু, জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া, কার্যকরী সদস্য মো. হাসমত আলী, মানিক মিয়া, মো. ইউসুফ আলী ও পলো প্রমুখ।
জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি জিলহজ্ব আলী নাদু, ফারুক আহম্মেদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা ফারুক আহম্মেদ চৌধুরীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন কাচারী মসজিদের পেস ইমাম হাফেজ মোহাম্মদ আকাশ।
দোয়া ও মিলাদ মাহফিলে জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী শারীরিক অসুস্থতাজনিত কারনে বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার সেখানে তার অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডে অবস্থা করছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর