• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

জামালপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত 

Dev Farhad / ৩৪৮৩ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে ম্যাডিল লায়ন স্পোর্টিং ক্লাব এর ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১সেপ্টেম্বর) বিকেলে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাডিল লায়ন স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করেন।।
প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এফবিসিসিআই’র পরিচালক ও জেসিসিআই’র সভাপতি, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিসিআই’র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছালাম্মত হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সদস্য মো. এমরান সরকার, ম্যাডিল লায়ন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা রবিন ও সভাপতি রিফাত প্রমুখ। খেলায় অংশ গ্রহণ করেন মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব বনাম ম্যাডিল লায়ন স্পোর্টিং ক্লাব।
ফুটবল খেলায় মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে, ম্যাডিল লায়ন স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। পরে চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদের মাঝে তুলে দেন অতিথিবৃন্দ।
খেলায় রেফারি দ্বায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মো. মাজহারুল ইসলাম লিটু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর