• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

Dev Farhad / ৩৭০ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।

জামালপুর সদর উপজেলার ২১৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য ল্যাপটপ বিতরণ করেছে উপজেলা শিক্ষা অফিস।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পিইডিপি-৪ এর আওতায় বিদ্যালয়গুলোতে এ ল্যাপটপ দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ ল্যাপটপ বিতরণের আয়োজন করা হয়।

সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বেলাল প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ।

ল্যাপটপ বিতরণের সময় এমপি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে ল্যাপটপ বিতরণ করা হলো তা ডিজিটাল বাংলাদেশের উপহার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এ ল্যাপটপগুলো ডিজিটাল শিক্ষা ব্যবস্থার অগ্রগতি তরান্বিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর