• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

জামালপুরে পেয়ারা দেয়ার প্রলোভন দেখিয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকার, আটক-১

Dev Farhad / ৭৫৮৯ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

জামালপুরে পেয়ারা দেয়ার প্রলোভন দেখিয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকার, আটক-১
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে পেয়ারা দেয়ার প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে অভিযুক্ত একব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) সকাল ৯ টার দিকে সদর থানার এসআই আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় পুলিশ পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকা থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে। এর আগে এ ঘটনায় বলাৎকারের শিকার ওই শিক্ষার্থীর বাবা শুক্রবার রাতে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আব্দুর রশিদ পৌর শহরের চালাপাড়া এলাকার মৃত আব্দুল মোমেন বেপারীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত আব্দুর রশিদের কোনো মোবাইল ফোন নেই। তাঁর স্ত্রী ঢাকায় থাকেন। শনিবার (১১ আগস্ট) বিকেলে স্বামীর সঙ্গে কথা বলার জন্য ওই মাদ্রাসার শিক্ষার্থীর মায়ের মোবাইলে ফোন দেন অভিযুক্তের স্ত্রী। ওই শিক্ষার্থী মোবাইল নিয়ে অভিযুক্তের বাড়ি যায়। কথা শেষ হলে পেয়ারা দেয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে তার মায়ের কাছে মোবাইল রেখে আসতে বলেন অভিযুক্ত আব্দুর রশিদ। পরে পেয়ারা আনতে গেলে তিনি ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন। এ ঘটনা বাড়িতে গিয়ে জানালে ওই শিক্ষার্থীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, অভিযোগ পাবার পর অভিযানে নামে পুলিশ। শনিবার সকালে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর