• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

জামালপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই’সহ ৩ শিশুর মৃত্যু

Dev Farhad / ৭৬৭৮ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই’সহ ৩ শিশুর মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহিন হাসান (১০) ও সাইয়ুম হোসেন (৮) নামে দুই চাচাতো ভাই’সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মাহিন হাসান ওই এলাকার আক্তার হোসেনের ছেলে এবং সাইয়ুম হোসেন খোকা মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮) বিকালে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। বিকাল ৫টার দিকে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠে। শিশু মাহিন হাসান ও সাইয়ুম হোসেন তারা চাচাতো ও জেঠাতো ভাই। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়।গতকাল বুধবার (৬সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আরাফা। বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) বিকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর