• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু

জামালপুরে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সুখী জীবন প্রকল্পের অবহিতকরণ সভা

Dev Farhad / ৫৯১৯ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩

জামালপুরে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সুখী জীবন প্রকল্পের অবহিতকরণ সভা-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রধান।

পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সুখী জীবন প্রকল্পের সহযোগিতায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পলবান্দা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি এবং ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিটিং এ পরিবার পরিকল্পনার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব সেবার জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রেরনের জন্য উদ্বুদ্ধ করা হয়। এ ছাড়া প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন, মোস্তাফিজুর রহমান, জেলা কর্মসূচী কর্মকর্তা সুখী জীবন, ফারুক আল ফায়সাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইসলামপুর উপজেলা। উক্ত মিটিং এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কর্মী, ইমাম, স্কুল/মাদ্রাসা শিক্ষক, ইউপি সদস্য পুরুষ, সংরক্ষিত নারী ইউপি সদস্য, শাশুড়ী ও সক্ষম দম্পতি, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগন বলেন, এখন থেকে আমরা এ বিষয়ে এলাকায় সচেতনতা গড়ে তুলতে সহায়তা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর