• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

Dev Farhad / ৮৮১৯ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মো. আলমগীর, জামালপুর।
একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রাম পেসমেকার আয়োজিত এসএসসি-২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (০২সেপ্টেম্বর) দুপুরে শহরের মির্জা আজম অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রামের ফাউন্ডার এন্ড সিইও ডা. অনিক ঘোষের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক আহাম্মেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। আজকে যারা শিক্ষার্থী মেধা তালিকায় রয়েছে আমি বিশ্বাস করি তোমরা আগামী দিনে আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি বলেন, একটি জাতির মূল মেরুদন্ড হলো মেধা। তোমরা হলে দেশের প্রাণ। তোমাদের মেধা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন ধারা অব্যাহত রেখেছে এই উন্নয়নের ধারা তোমরা মেধাবী শিক্ষার্থীরা অংশিদার হবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা।
সংবর্ধনা অনুষ্ঠানে জামালপুর পেসমেকার একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রামের প্রোগ্রাম কো-অডিনেটর শাহরিয়ার নাজিম সীমান্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাওনেয়াজ সিফাত ও পাঠাগার বিষয়ক সম্পাদক মীর মো. রাফিউল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ৬৫০ জনের অধিক শিক্ষার্থীদেরকে সংবর্ধনা হিসেবে টি-শার্ট, চাবির রিং, সার্টিফিকেট, ক্রেস্ট ও ফাইল ফোল্ডার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর