• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

জামালপুরে কলেজ পড়ুয়া শিক্ষার্থী় ফাঁস দিয়ে আত্মহত্যা

Dev Farhad / ৮১৪৭ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

জামালপুরে কলেজ পড়ুয়া শিক্ষার্থী় ফাঁস দিয়ে আত্মহত্য
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের মেলান্দহে রুমানা আক্তার (২০) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে হাজরাবাড়ী পৌরসভার গোমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমানা হাজরাবাড়ী পৌরসভার গোমারপাড়া এলাকার আব্দুল রহিমের মেয়ে। সে হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রী কলেজ থেকে এ বছরে এইচএসসি পাস করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে নিহত শিক্ষার্থী ও তাঁর মা এক বিছানায় রাতে শুয়ে পড়ে। তাঁর মা ঘুমিয়ে পড়লে রাত ৩ টা দিকে ঘর থেকে বের হয় ওই শিক্ষার্থী। পরে ঘরের সামনে আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করা। নিহত শিক্ষার্থীর চাচা রাত সাড়ে ৩ টা দিকে বের হয়ে দেখেন রুমানা আম গাছের সঙ্গে ঝুলতে আছে। তাঁর ডাক চিৎকারে পরিবারের লোকজন ওঠে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে ঘরে নেন। পরে সকাল সাড়ে ১০ টা দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
স্থানীয়দের ধারণা, প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে শিক্ষার্থী রুমানা আত্মহত্যা করেছে। একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। সেই ছেলে কিছুদিন আগে বিদেশে গিয়েছেন। তারপর থেকেই তাদের সম্পর্ক খারাপ যাচ্ছিল। তবে এনিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গলায় ওড়না পেঁচিয়ে রুমান নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর