• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

জামালপুরে আধুনিক পোশাকের ব্র্যান্ড ‘ব্লু-ড্রিম’র শো-রুম উদ্বোধন

Dev Farhad / ২৫৭৬ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে আধুনিক পোশাকের ব্র্যান্ড ‘ব্লু-ড্রিম’র শো-রুম উদ্বোধন
মো. আলমগীর, জামালপুর।
আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু-ড্রিম। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি আধুনিক ও নজরকাড়া ডিজাইনের পোশাক তৈরি করে জায়গা করে নিয়েছে ফ্যাশন সচেতনদের মধ্যে। কাপড়ের গুণগতমান বজায় রাখায় সব বয়সীদের পছন্দের তালিকায় এখন ব্লু-ড্রিমের তৈরি পোশাক।
বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের প্রাণ কেন্দ্রে তমালতলার কড়ইতলা রোডে রেজাউল করিম রেজনুর বাসার নিচতলায় ব্লু-ড্রিম শো-রুমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ব্লু-ড্রিমের শোরুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শো-রুমের উদ্বোধন করেন এফবিসিসিআই’র পরিচালক, জেসিসিআইয়ের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেসিসিআই’র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পরিচালক হাজী মো. নজরুল ইসলাম, পরিচালক মো. রকিবুল করিম, জেলা যুবলীগের সহ-সভাপতি এরশাদ হোসেন সোহেল ও ব্লু-ড্রিম শো-রুমের স্বত্বাধিকারী মো. রাশেদুল করিম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি রেজাউল করিম রেজনু সিআইপিসহ অন্যান্য অতিথিবৃন্দ ব্লু-ড্রিম শো-রুমটির ফিতা কেটে উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর