• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

গাংনীতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Dev Farhad / ১২৩ Time View
Update : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমাবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালান গাংনী উপজেলা সহকারি কমিশনার ভূমি নাজমুল আলম। একই সঙ্গে অবৈধ দখলদার আবুল হোসেনকে অফিসে তলব করা হয়েছে।

সুত্র জানায়, ভোলাডাঙ্গা গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন ভোলাডাঙ্গা হাটের সরকারি জমির একাংশ দখল করে পাকা ঘর নির্মাণ করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পুলিশ সদস্যরা অবৈধ স্থাপনার বিষয়ে ঘটনাস্থলে গেলে আত্নগোপন করে দখলদার আবুল হোসেন। অনেক চেষ্টার পর মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেও ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় আবুল হোসেনের অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয় এবং আবুল হোসেনকে অফিসে তলব করা হয়।

স্থাপনা উচ্ছেদ অভিযানে ষোলটাকা ইউনিয়ন ভ’মি কর্মকর্তা আব্দুল রহিম, উপজেলা সার্ভেয়ার আজগর আলী,হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর