• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

গাংনীতে বৈধ পাউডার তৈরীর আড়ালে অবৈধ কোটি টাকার পণ্যের রমরমা ব্যবসা

Dev Farhad / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

মেহেরপুরের গাংনীতে অবৈধ ভেজাল পণ্য উৎপাদনকারী এবি ক্যামিকেল ফ্যাক্টরী নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। বিএসটিআই থেকে একটি মাত্র বৈধ পণ্যের অনুমোদন নিয়ে ১৬টিরও বেশী পণ্য উৎপাদন ও বিপনণ করে আসছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি ডিটারজেন্ট পাউডার তৈরীর আড়ালে তৈরী করছিল কোটি টাকার ভেজাল পণ্য টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ক্লিনিং পণ্য।দেশের প্রায় প্রতিটি জেলায় ডিলারদের মাধ্যমে তিনি এই ভেজাল পণ্যের কোটি টাকার রমরমা ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানা গেছে।
ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটির মালিক আসাদুল ইসলাম(৩৫)কে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ভেজাল পণ্যগুলোও জব্দ করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাসতুরা আমিনা এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা বলেন, অনুমোদনবিহীন উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। কারখানা মালিক অনুমোদন নিবেন বলে আর্জি জানিয়েছেন। পুনরায় এ অপরাধ সংঘঠিত হলে তাকে কঠোর সাজা দেওয়া হবে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন মেহেরপুর জেলা ডিবি পুলিশ ও গাংনী থানা পুলিশের দুটি পৃথক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর