• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

গাংনীতে কৃষি উন্নয়ন প্রকল্পের সরিষা কর্তন

Dev Farhad / ৪২১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

মেহেরপুর জেলার গাংনীতে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়িত তৈল জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর সরিষা কর্তন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি), সকালে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া ব্লকের মাইলমারী গ্রামে এ সরিষা কর্তন করা হয়।
উল্লেখ্য, দানা জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর আওতায় মাইলমারী গ্রামের কৃষক আব্দুর রশিদ এর ২ একর জমিতে বারি-১৮ জাতের সরিষা চাষ করা হয়।
আজ সরিষা কর্তন কালীন সময়ে গাংনী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন রেজাসহ গ্রামের অন্যান্য কৃষকরা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, চলতি বছরে ১৩শ ২৫ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্ত এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১৪শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকায় বেশ ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর