• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

কুলাউড়ায় দিঘীর পানিতে পাওয়া গেল দুই বোনের মরদেহ

Riaz Uddin Rana / ৫১ Time View
Update : শনিবার, ১৫ জুন, ২০২৪
ছবি- ষংগৃহিত

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের দীঘি থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো- পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা (৭) ও মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা (৬)। সম্পর্কে তারা চাচাতো দুই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পৃথিমপাশা ইউনিয়নের দেউগাঁও গ্রামে প্রতিবেশী এক বাড়িতে যায় নাবিলা ও তাসলিমা। বিকেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসলেও নাবিলা ও তাসলিমা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে বিশাল রাজার দিঘীতে দুইজনের মরদেহ পাওয়া যায়।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর