• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জনসহ ৮৬ জনের মনোনয়ন পত্র দাখিল|

Dev Farhad / ৬০৪ Time View
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জনসহ ৮৬ জনের মনোনয়ন পত্র দাখিল

 

আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে কুমিল্লায় ২জন চেয়ারম্যানসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৮৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলে এ মনোনয়ন জমা।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়া মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান বাবলু তার মনোনয়নপত্র জমা দেন রিটানিং কর্মকর্মতা জেলা প্রশাসক মোহাম্মদ কারুল হাসানের নিকট। এসময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, লাকসাম উপজেলা চেয়ারম্যান ইউনুছ ভুইয়া, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল বাই বাবলুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্যের ১৭টি পদে ৬৪ জন ও সংরক্ষিত সদস্য ৬টি পদে ২০ জন মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে, একাধিক ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।  উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদের নির্বাচন। কুমিল্লা জেলায় মোট ভোটার সংখ্যা ২৬৮০ জন। পুরুষ ২০৫৩ এবং নারী ভোটার রয়েছেন ৬২৭ জন। চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করলে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন জমা দেননি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর