• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম

কুমিল্লার লাকসামে নিম্নমানের ত্রাণ সামগ্রী ফেরত দিলেন এমপি আবুল কালাম

News Room / ১ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

ওমর ফারুক : লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলায় নিম্নমানের ত্রাণ সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে,৭ মে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্যাকেট খুলে পণ্যের মান ও পরিমাণে অসঙ্গতি দেখতে পেয়ে ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
জানা যায়, প্রতিটি ত্রাণ প্যাকেটে প্রায় ২ হাজার টাকার পণ্য থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার পণ্য পাওয়া যায়। বিষয়টি পরিদর্শনের সময় এমপি আবুল কালাম নিজেই একটি প্যাকেট খুলে দেখেন এবং নিম্নমানের সামগ্রী দেখে ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ না করার নির্দেশ দেন। তিনি বলেন, “সারাদেশে কি হচ্ছে জানি না, তবে আমাদের লাকসামে এসব হতে দেওয়া হবে না।”
পরে এমপি একটি ত্রাণ প্যাকেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেখানোর জন্য সঙ্গে নিয়ে যান বলেও জানা গেছে।
এ বিষয়ে জেলা ত্রাণ কর্মকর্তা আবেদ আলী বলেন, “বিষয়টি আমি শুনেছি। প্যাকেটগুলো ফিরিয়ে এনে নতুন করে ত্রাণ সামগ্রী পাঠানো হবে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ বলেন, “এসব পণ্য আমরা কিনিনি। জেলা ত্রাণ কার্যালয় থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরাও আগে খুলে দেখিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর