• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (চতুর্থ শ্রেণি) কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা মিলন মেলা ২০২৬ আয়োজিত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত লাকসামে হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত বরুড়ার হরিশপুরা কামাল হোসেন কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে

কুমিল্লার দাউদকান্দিতে বিশ্ব রোগী সুরক্ষা দিবস উপলক্ষে রোগীদের মাঝে অর্থ প্রদান ও পথসভা

Dev Farhad / ৩৯৭৯ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে বিশ্ব রোগী সুরক্ষা দিবস উপলক্ষে রোগীদের মাঝে অর্থ প্রদান ও পথসভা
হালিম সৈকত
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে বিশ্ব রোগী সুরক্ষা দিবস উপলক্ষে পথসভা ও রোগীদের মাঝে অর্থ প্রদান করা হয়েছে।
আজ ১৭ই সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে নয়টায়
জেলার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর)-এ নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার উদ্যোগে রোগীদের মাঝে নগদ অর্থ প্রদান ও পথসভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা শাখার সভাপতি কবি মো. আলী আশরাফ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক হালিম সৈকত, সহ সাধারণ সম্পাদক এখলাছুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুন্নবী, দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী, সদস্য সাংবাদিক মোঃ আলমগীর হোসেন,
মো: আলম সরকার; নিরাপদ চিকিৎসা চাই দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহআলম সরকার, শামসুদ্দিন সরকার সোহেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরকার রাসেল, স্বেচ্ছাসেবক মো: রায়হান, নাজমুল হোসেন ও ইসমাইল হোসেন প্রমূখ।
আজ ১৭ই সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবসটি উদযাপনে প্রথমে
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থ প্রদান করেন (নিচিচা) কমিটির জেলা ও উপজেলার সদস্যগণ।
পরে পথসভায় বক্তারা বলেন, ‘ আজ বিশ্ব রোগী সুরক্ষা দিবস-এ সরকারের প্রতি আমাদের আহ্বান,
স্বাস্থ্যের মত অতি গুরুত্বপূর্ণ খাতে দুর্নীতি বন্ধ করতে হবে’। সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এই খাতটিকে দালাল মুক্ত করার দাবি জানান তারা।
সবশেষে নিরাপদ চিকিৎসা চাই দাউদকান্দি উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ কাউসার খান-এর উপস্থিতিতে গৌরীপুর মেডিনোভা হসপিটাল পরিদর্শন করেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর