• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক বরুড়ায় উৎসবমূখর পরিবেশে ভূমিসেবা মেলা উদ্বোধন

গাংনীতে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন।

Dev Farhad / ১৩৪ Time View
Update : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড লক্ষ্ণিনারায়ণপুরে প্রকাশ্যে দিবালোকে একই পরিবারের ৩ জনকে আতিয়ার বাহিনী হত্যা করে। খুনি সন্ত্রাসী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহত পরিবারবর্গ।
আজ বুধবার (১২ জানুয়ারি), বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার লক্ষ্ণিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফুরকান আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক।
এসময় বক্তারা শাহারুল, ইসলাম, জাহারুল ইসলাম ও এনামুল হক লোইলো কে নৃশংস হত্যাকারী গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শইদুল মন্ডল, মহিবুল ইসলাম, নজিবর রহমান, কারিউল ইসলাম, নিফাজ উদ্দীন, আলাউদ্দিন, আব্দুস সবুর, আরকান আলী, কামরুজ্জামানসহ নিহত পরিবারের সদস্য ও এলাকার শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এসময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে শ্লোগানে মুখরিত হয়ে যায় এলাকা এবং নিহত পরিবারের সদস্যের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর