• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরুড়ায় সেবাঘর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় দেশীয় অস্ত্র, নানা উপকরণ সহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্য আটক

মাছ ধরা নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র ও নারীসহ ৭জন আহত

Dev Farhad / ৪২৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র ও নারীসহ উভয়পক্ষের ৭জন আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের সকলকেই পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গুরুতর আহত কলেজ ছাত্র আরিফ’কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) এ প্রেরণ।

ঘটনাটি ঘটেছে,রোববার রাতে পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের দিকদারী গ্রামে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,
ওই গ্রামের রুহুল আমিন (৫০) ও জাহিদুল(৩২) গং-দের মধ্যে রোববার রাতে সোমবার সকালে দু’দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে জানা যায়,চলতি বর্ষা মৌসুমে অন্যান্যদিনের ন্যায় পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে বাঘমারা ব্রিজ জলাশয় এলাকায় রোববার রাতে জাহিদুল বেশ কয়েকটি মাছ ধরার ডারকি বসায়। আর ওই রাত ১১টার দিকে রুহুল আমিন ডারকী তুলে রেখে পলো/পলাই দিয়ে আলোর মাছ মারতে থাকে। এসময় ডারকী মালিক জাহিদুল টের পেয়ে কেনো তার ডারকী উঠানো হলো এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে সে রুহুল আমিনকে মারধর করে।

পরবর্তিতে বিষয়টি নিয়ে আবারো জাহিদুল ও জামিরুল গং-দের সাথে
রুহুল আমিন গং-দের মধ্যে সোমবার সকাল ৯টার দিকে সংঘর্ষ বাধে। সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের ৩ নারী ও কলেজ ছাত্রসহ ৭ জন আহত হয়। প্রাথমিক চিকিৎসার জন্য ৭ জনকেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

আহতরা হলেন, রুহুল আমিন (৫০), আল আমিন (২৫), জামিরুল (৩০), কোহিনূর বেগম (৩০), রাখি বেগম (৪৫), কমেলা বেগম (৪৫) ও কলেজ ছাত্র আরিফ (১৮)। কলেজ ছাত্র আরিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রমেক এ স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উভয়পক্ষই পরস্পর বিরোধী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।√#

আপডেটে, মুহাম্মাদ মহাসিন, বার্তা বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর