• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

সিলেটে ষষ্ঠ ধাপে ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে কাল

Dev Farhad / ৭৯৮৯ Time View
Update : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

সিলেটে ষষ্ঠ ধাপে ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে কাল সোমবার
আবুল কাশেম রুমন,সিলেট:  সিলেটে ষষ্ঠ ধাপে ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে কাল। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা হবে ভোটগ্রহণ। বরাবরের মতো এ ধাপের নির্বাচনেও সহিংসতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেননা সংশ্লিষ্টরা।
এছাড়া কালকের নির্বাচনে সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনে নানা জটিলতারও আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা।
প্রার্থীরা অভিযোগ করছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতায় ভোটে অনেকখানি ছন্দপতন ঘটে। বেশির ভাগ ক্ষেত্রেই আঙুলের ছাপ না মেলায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ ছাড়া ইভিএম বুঝতে বয়স্ক ভোটারদের সময় বেশি লাগায় ধীরগতির কারণে অনেক কেন্দ্রে ভোটের সারি লম্বা হয়। এতে জটিলতা বাড়ে।
এ ধাপে সিলেট ও হবিগঞ্জের ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এগুলো হলো, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন।
ওসমানীনগর উপজেলার উমরপুর,সাদিপুর, পশ্চিম পৈলনপুর,বুরুঙ্গাবাজার,গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন।  কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।
অপরদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন এবং শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর