• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরুড়ায় পুরনো মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন জনসাধারণের চলাচলের রাস্তার উপর গাছ থাকায় জনদূর্ভোগ

News Room / ১১০ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জাহাঙ্গীর আলম.
কুমিল্লা বরুড়ায় মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন পশ্চিম পাশে জনসাধারনের চলাচলের রাস্তার উপর গাছ থাকায় সাধারন মানুষের চলা-চলে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।
সরজমিনে পরিদর্শন করে জানা যায় বরুড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের পুর্বপাশের এবং বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের পুরনো ভবন সংলগ্ন এলাকায় রাস্তার উপর দীর্ঘ দুই যুগের ও অধিক সময় যাবৎ সাধারন মানুষ কোন রকম হেটে পায়ে হেটে চলাচল করে। এ রাস্তাটি দিয়ে যানবাহনের যাতায়াতের পথ থাকলেও বছরের পর বছর গাছ গুলো বড় হওয়ায় ব্যক্তিগত ও পারিবারিকভাবে ছোট যানবাহন নিয়ে কোন অসুস্থ বা বৃদ্ধ লোক নিয়ে যাতায়াতের কোন ব্যবস্থা নেই। এবং উক্ত রাস্তা দিয়ে বরুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বরুড়া বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, ও বরুড়া পৌর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ শত শত মানুষ চলাচল করে। সাধারন মানুষের দাবি দীর্ঘ দুই যুগের ও অধিক গাছ গুলো কর্তন করে সাধারন মানুষের চলাচলের উপযোগি করার জন্য বরুড়ার উপজেলা প্রশাসনের সকলের নিকট জোড় দাবি জানায়। স্থানীয় বাসিন্দারা জানান ইতিপূর্বে বহুবার গাছ গুলো কেটে নেওয়ার জন্য প্রশাসন, বন বিভাগ সহ পৌরসভা মেয়র বরাবর আবেদন করেও কোন পরিবর্তন হয়নি। তাই অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর