• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরুড়ায় গোসল করার সময় পিকআপ ভ্যান উল্টিয়ে ১ কিশোরের মৃত্যু, ২ জন গুরুতর আহত

Riaz Uddin Rana / ১০১ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

রিয়াজ উদ্দিন রানাঃ

কুমিল্লার বরুড়া ঝলম রোডের পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করার সময় জিসান (১৩) নামের এক কিশোরের মৃত্যু ও ২ কিশোর গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২৩ এপ্রিল ২৫ ইং বুধবার আনুমানিক ১ ঘটিকায় বরুড়া -ঝলম রোডের পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন পুকুরে  ৪ কিশোর গোসল করে । এ সময় রাস্তা দিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে উল্টিয়ে রাস্তা থেকে পুকুরে ছিটকিয়ে পড়ে। ঘটনা স্থলে পুকুরে গোসল রত অবস্থায় জিসান নামের ১ কিশোর মারা যায়। সে বরুড়া গ্রামের মোঃ ফারুক হোসেন এর ছেলে।
ঐ সময় একই গ্রামের আক্তার হোসেন এর ছেলে মেহেদী হাসান ( ১১), মাসুদ আলম এর ছেলে মাহফুজ আলম (৮) আহত হয়। তখন পুকুরের মাঝখানে থাকা রাফি নামের এক কিশোর বেঁচে যায়।
দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সাথে সাথে এসে পুরো পুকুর তল্লাশি করে নিশ্চিত হন আর কোন আহত কিংবা নিহত আছে কিনা।
আহত মেহেদী নামের কিশোর জানান, তারা ৪ জন পুকুরে গোসল করছিলো। কিভাবে কেমনে গাড়িটি পুকুরে এসেছে আমরা দেখিনি। জিসান মারা গেছে শুনেছি। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাজী নাজমুল হক জানান, ঘটনার শুনার সাথে সাথে পুলিশ ঘটনার স্হলে গিয়েছে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত শেষে পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর