• বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক বরুড়ায় চালিতাতলী দারুল সুন্নাহ আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বরুড়ায় অবৈধ ভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায়

Riaz Uddin Rana / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করায় মোবাইল কোর্টে জরিমানা আদায়।
বুধবার সকাল ১১টায় বরুড়া উপজেলার পয়ালগাছায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন এর মাধ্যমে মাটি বিক্রি করায় মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ জনকে ১ টি মামলায় ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা। এ সময় সঙ্গীয় ফোর্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন ইতিমধ্যে বরুড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি বিক্রির অভিযোগে সংবাদ পাওয়ার পর পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন এ অভিযান অব্যাহত চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর