• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দ্বিতীয় বারের মতো সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম শ্রাবণ, 

Dev Farhad / ৮৭৯২ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

দ্বিতীয় বারের মতো সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম শ্রাবণ,
কামাল খান ঃ
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম শ্রাবণ,দ্বিতীয়বারের মতো  সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন।
রোববার (২০ আগস্ট) দুপুরে তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
জানা যায়, গত জুলাই মাসে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে থানার এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার সহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিসরূপ তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম শ্রাবণ সিলেট জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেও সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন মো.রফিকুল ইসলাম শ্রাবণ, তিনি গত বছরের ৩১ জুলাই গোলাপগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর