• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডলারের দাম আরো কমলো

Riaz Uddin Rana / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
ছবি-সংগৃহিত

বিদায়ী জুনে যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি মন্থর হয়েছে। ফলে চলতি বছরের শেষদিকে সুদের হার কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই আশঙ্কায় ইউএস মুদ্রার মান আরো কমেছে। ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। বর্তমানে তা ১০৪ দশমিক ৯০০ পয়েন্টে অবস্থান করছে। আগের দিনও (বুধবার) গ্রিনব্যাকের দর কমেছিল।

পরিপ্রেক্ষিতে আলোচ্য কার্যদিবসে ইউরোর দাম বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৭৯৪ ডলারে। একই দিনে স্টার্লিংয়ের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দাম নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২৭৫৯ ডলারে।

তবে জাপানের মুদ্রার মূল্যমান হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ১৬১ দশমিক ২১ ইয়েনে। আলোচিত দিনে চীনের মুদ্রার দাম অপরিবর্তিত হয়েছে। এক ডলার বিক্রি হচ্ছে ৭ দশমিক ২৭০১ ইউয়ানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর