• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরুড়ায় মৎস্যচাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বরুড়ায় চোলাই মদসহ দুই নারী আটক বরুড়ায় দেবরের হাতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ মে দিবসে লাকসামে এক দিনের ইজারার খাজনা মওকুফের ঘোষণা এমপি আবুল কালামের লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী বরুড়া উপজেলা প্রেসক্লাবের জরুরি মিটিং অনুষ্ঠিত বরুড়ায় ২০৮ তম ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট এসোসিয়েশন’র নব কমিটি গঠন মোমরেজ সভাপতি, মহিন সাধারন সম্পাদক

জামালপুরে বাবার মৃত্যুর শোকে ছেলের মৃত্যু 

Dev Farhad / ২৪৩১ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u403222581/domains/newsallbangladesh24.com/public_html/wp-content/themes/amarshomoy/single.php on line 110

জামালপুরে বাবার মৃত্যুর শোকে ছেলের মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে বাবার মৃত্যুর শোকে এক ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭সেপ্টেম্বর) সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘোড়াধাপ ইউনিয়নের জোঁকা ব্যাপারী পাড়ার আহাদ আলী ব্যাপারী (৬৫) ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। পরে বাবাকে হাসপাতালে নিয়ে যেতে ছেলে মন্টু ব্যাপারী (৩২) সিএনজি অটোরিকশা খোঁজার জন্য বের হয়। পরে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরে দেখেন তার বাবা মারা গেছেন। বাবার মৃত্যুর শোকে মন্টু ব্যাপারীও হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে তারও মৃত্যু হয়।
এ প্রসঙ্গে ঘোড়াধাপ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনসার আলী জানান, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর তাদের জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে বাবা-ছেলের পাশাপাশি দাফন সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, রবিবার ফজর নামাজ আদায় করে আহাদ আলী বাড়ি ফেরার সময় হার্ট অ্যাটাক করে। বাবার হার্ট অ্যাটাকের কথা শুনে তার চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশা খুঁজে আনেন ছেলে মন্টু। কিন্তু বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর শুনে মিন্টুও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। তিনি আরও জানান, রবিবার বাদ জোহর তাদের দুজনের একসাথে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর