• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ বরুড়ায় মানবিক কার্যক্রমের লক্ষে ‘বরুড়া ক্লাবের’ যাত্রা শুরু লাকসামে ডাকাতিয়া নদী দখল ও ভয়াবহ পানি দূষণ: অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী নদী বরুড়ায় ৯০ বছরের বৃদ্ধ মায়ের ঘর ভেঙে দিলেন ছেলে বরুড়ায় দুই হোটেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বরুড়ায় ৫ বছরের শিশুরপানিতে ডুবে মৃত্যু আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, বরুড়ায় উত্তেজনা বরুড়ায় ২য় শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বরুড়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন রিক

Riaz Uddin Rana / ১২৯ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
ছবি- নিউজ অল বাংলাদেশ

রিয়াজ উদ্দিন রানাঃ

কুমিল্লায় ১৫ সেপ্টেম্বর রবিবার বিকাল চারটায় কুমিল্লা জোনের কুমিল্লা এরিয়ার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), পদুয়া শাখার উদ্যোগে  বন্যায় ক্ষতিগ্রস্থ সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পদুয়া শাখার অধীনে বিভিন্ন অঞ্চলের মানুষ এই ত্রাণ সহায়তা পায়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার এরিয়া ম্যানেজার মোঃ নূরে আলম, ময়নামতি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, বরুড়া শাখার হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ সরওয়ার হোসেন, পদুয়া শাখার হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, ক্রেডিট অফিসার মোঃ আল মামুন, মোঃ এনামুল হক। কুমিল্লার এরিয়া ম্যানেজার মোঃ নূরে আলম বলেন, রিক একটি মানবিক সংস্থা। রিক মানব সেবায় সবসময় মানুষের পাশে থাকে। মানবতার সেবায় সবসময় সক্রিয় রিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। রিক কেন্দ্রীয় শাখার উদ্যোগে বন্যায় পানিবন্দি দুর্গম গ্রামগুলোতে শুকনো খাবার, চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, খাবার সরবরাহ করার পর কুমিল্লা এরিয়ার বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ কেজি লবণ, ১০০ গ্রাম মরিচ ও ১০০ গ্রাম হলুদ, ১টি সাবান, ১টি গ্যাস লাইট, ৬ প্যাকেট ওআরএস, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, এমডিস ও নাপা ট্যাবলেট এবং ফিটকিরি ১০০ গ্রাম। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ নিতে আসা সকলেই রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মঙ্গল কামনা করেছেন। পদুয়া শাখার অধীনে প্রায় ১০০০ টি পরিবারকে রিক ত্রাণ সহায়তা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর